অডিও লেকচার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অডিও লেকচার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৮ মে, ২০১৭

জাকির নায়েকের বাংলা লেকচার সমগ্র

জাকির নায়েকের বাংলা লেকচার সমগ্র

জাকির নায়েক দ্বীন ইসলামের একজন অন্যতম দাঈ। তাঁর দাওয়াতী কাজ প্রযুক্তির কল্যাণে বাংলাভাষাতেও প্রকাশিত হয়েছে। ইউটিউবে অনেক ভিডিও লেকচার রয়েছে। এছাড়া বাংলাইন্টারনেট ও কুরআনের আলো অনেকগুলো অডিও লেকচার এনেছেন। আমাদের কাঝে কিছু আলাদা অডিও লেকচার ছিলো আমরা সেগুলো নতুন করে আপলোড করেছি এবং যুক্ত করে দিয়েছে।

আপনাদের কাছে থাকলে আমাদেরকে লিংক দিতে পারেন। অথবা আমাদের সাথে যোগাযোগ করুন। জাকির নায়েকের লেকচার গুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হলো নিচে:

মতিউর রহমান মাদানী লেকচার সমগ্র (১) [ UPDATE]

মতিউর রহমান মাদানী লেকচার সমগ্র (১)

শাইখ মতিউর রহমান মাদানী বাংলা ভাষায় ইসলাম প্রচারে নিয়োজিত রয়েছেন। তাঁর অনেক লেকচার ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। তাঁর অধিকাংশ লেকচারগুলো ইউটিউবে রয়েছে। আমরা তাঁর এই গুরুত্বপূর্ণ লেকচারগুলো অডিও আকারে ধারাবাহিকভাবে প্রকাশিত করবো ইনশাআল্লাহ।
তার লেকচারের অন্যতম আকর্ষণ হলো বিষয় ভিত্তিক আলোচনা। এবং কুরআন সুন্নাহর দলীল ভিত্তিক আলোচনা। এই লেকচারগুলো অনেক সাইটে প্রকাশ হয়ে আসছিলো। বর্তমানে এই লেকচারগুলো শুধুমাত্র ইউটিউবে প্রকাশ করা হচ্ছে। ইউটিউব থেকে লেকচারগুলোকে আমরা অডিও আকারে ধীরে ধীরে প্রকাশ করবো ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের তাওফিক দিন। এই অডিও ইনশাআল্লাহ আমাদের জীবন গঠনে সহায়ক হবে। লেকচারগুলোর অডিও ভার্সন  এ বিটরেট (Bit rate ) কম রাখা হয়েছে যাতে সাইজ কম হয়। ভবিষ্যতে বেশী বিট রেট এর অডিও আপলোড করা হবে ইন শা আল্লাহ।
আরো লেকচার ধীরে ধীরে আপলোড হবে ইনশাআল্লাহ। আপনারা এই মিডিয়াফায়ার ফোল্ডার বুকমার্ক করে রাখুন।
 

সোমবার, ১ মে, ২০১৭

শবে বরাত লেকচার সমগ্র

   শবে বরাত লেকচার সমগ্র

রমযান মাসের প্রস্তুতি হিসেবে শাবান মাস বিশেষ মর্যাদা বহন করে। শাবান মাসেই বিশ্ব প্রতিপালকের কাছে আমল পেশ করা হয়। তাই এই মাস বিশেষ গুরুত্ব বহন করে। রাসূলুল্লাহ (সা) এই মাসে রমযানের পরে সর্বাধিক সিয়াম পালন করতাম। অথচ এই মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক কুসংস্কার ও ভুল আমল বিদ্যমান। যা করতে গিয়ে এই মাসে সিয়াম পালনের তেমন গুরুত্ব দেখা যায় না।
বরং কিছু ভুল ফযীলতে আমল করা হচ্ছে যা প্রমাণিত নয়। এগুলো নফল আমল হিসেব যত গুরুত্ব দেয়া হচ্ছে, ফরয সালাতকে তেমন গুরুত্ব দেয়া হছ্ছে না। এই মাসের একটি দিনকে আমরা যেভাবে গুরুত্ব দিচ্ছি শবে কদর সন্ধ্যান করার ক্ষেত্রেও আমরা তেমন গুরুত্ব দিই না। অথচ কুরআন নাযিল হয়েছে লাইলাতুল কদরের রাত্রিতে। তাই এসব গুরুত্ব বিবেচনা করে শাবান মাস, লাইলাতুল বারাআত, আমল ফযীলত সম্পর্কিত গুরুত্বপূর্ণ লেকচারের সংকলন এই পোস্ট।
এই লেকচারগুলোর গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়গুলো হচ্ছে :-
  1. শবে বরাত এর অর্থ
  2. কুরআন ও হাদীসে শবে বরাত
  3. শবে বরাত এর ইতিহাস
  4. শবে বরাত নিয়ে মতভেদ কি শুধু আমলের নাকি আক্বীদারও ?
  5. কোন মাসে কুরআন নাযিল হয়েছিলো ?
  6. সূরা দুখানের আয়াতের তাফসীর
  7. শাবান মাসে করণীয়
  8. শাবান মাসের রোযা
  9. শবে বরাতের দুর্বল হাদীস গুলো পর্যালোচনা
  10. শবে বরাতের হাসান হাদীসগুলোর পর্যালোচনা
  11. শবে বরাত সম্পর্কে অতিরিক্ত কোন আমল কি বিদ্যমান ?
  12. শবে বরাত সম্পর্কে মুহাদ্দিসীনে কেরামের দৃষ্টিভঙ্গি
  13. শবে বরাত কি পৃথিবীর সব দেশেই ?
  14. শবে বরাতের রোযা
  15. আল্লাহ কি শবে বরাতেই শুধু তৃতীয় আসমানে আসেন ?
  16. শবে বরাত কি ভাগ্য রজনী ?
  17. রমযানের প্রস্তুতি কিভাবে নিবো ?
  18. শবে বরাতে কি আত্মা উপস্থিত হয় ?
  19. শবে বরাতে হালুয়া রুটি
  20. শবে বরাতে মোমাবাতি বা আতশবাজির বিধান প্রভৃতি।
শবে বরাত সম্পর্কিত লেকচারগুলোর অডিও ভার্সন গুলো