বিদআত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিদআত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭

শবে বরাত নিয়ে জাল/জয়ীফ হাদীসের নমুনা

শবে বরাত নিয়ে জাল/জয়ীফ হাদীসের নমুনাঃ

আমাদের দেশের অধিকাংশ মানুষের আরবী বোঝার ক্ষমতা নাই, আর কুরআন-হাদীস সব হলো আরবীতে। তাই শরীয়ত জানার জন্য আমাদের অনেকেই বেদাতীদের অনুবাদ করা কিতাবের বা বেদাতীদের লেখা বইপত্র (যেমন বেহেশতি যেওর, মকসুদুল মুমিনিন, ফাযায়েলে আমল, নেওয়ামুল কুরআন সহ অন্যান্য বেদাতি বই পুস্তক) পড়ে। কোন ব্যক্তি যদি কানা হয়, তাহলে বেদাতীরা তাকে কুঁড়েঘর দেখিয়ে হাইকোর্ট বলে চালিয়ে দেবে, আর তিনি সেটা অন্ধ বিশ্বাসে মেনে নিবেন – এটাই সত্যি এবং স্বাভাবিক।
.
চলুন আজকে আমরা এমন একটা ঘটনা দেখি, যেখানে বেদাতী হুজুরেরা হাদীসের নামে প্রতারণা করে শবে বরাতের রাতে হালুয়া-রুটি খাওয়ার ধর্ম চালু করেছে।
.
শবে বরাত নিয়ে সুনানে তিরমিযীতে একটি হাদীস বর্ণিত হয়েছে, আর হাদীসটি একই সনদে সুনানে ইবনে মাজাহ সহ আরো দুই-একটা হাদীস গ্রন্থে বর্ণিত হয়েছে। হাদীসটি নিন্মরূপ।

মঙ্গলবার, ২ মে, ২০১৭

সুন্নতের আলো ও বিদআতের আঁধার পর্ব - ২


দ্বিতীয় অধ্যায়
বিদআতের অন্ধকার

প্রথম পরিচ্ছেদ
বিদআতের পরিচিতি

বিদআতের শাব্দিক অর্থ

দ্বীন পরিপূর্ণ হওয়ার পর তাতে নতুন কিছু প্রবর্তিত হওয়া, অথবা রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর ইনতিকালের পর দ্বীনের মধ্যে ইবাদতের নামে মনগড়া কিছু রসম-রেওয়াজ চালু করা। বিদআত শব্দের মূল ধাতু হল " بدع " এর অর্থ কোন উপমা ছাড়াই নতুন কিছু সৃষ্টি করা।[৩৯]

যেমন- কুরআনে এসেছে, 
بَدِيْعُ السََّمَوتِ وَ اْلأَرْضِ
অর্থ : আসমান ও জমিন সৃষ্টিকারী।[৪০]

পারিভাষিক অর্থ

ওলামায়ে কেরাম বিদআতের বিভিন্ন সংজ্ঞা বর্ণনা করেছেন, যা একটি অপরটির র্পপিূরক।

১. শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রহ. বলেনঃ দ্বীনের মধ্যে বিদআত হচ্ছে এমন আমল, যা আল্লাহ্‌ ও তাঁর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইসলামে প্রবর্তন করেননি এবং মুস্তাহাব বা ওয়াজিব হিসেবেও এর কোন অনুমোদন দেননি।[৪১]